| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশেই এখনও পর্যন্ত নি হ তে র সংখ্যা ৭ হাজারের বেশি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১২ ০৮:১৫:১৯
বাংলাদেশেই এখনও পর্যন্ত নি হ তে র সংখ্যা ৭ হাজারের বেশি

২০২৪ সালে দেশের সড়ক দুর্ঘটনার হার বেড়ে গেছে ১২ শতাংশ, যেখানে ৭ হাজার ২৯৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুর্ঘটনার এই ঊর্ধ্বগতির জন্য নিজ দায়িত্ব স্বীকার করেছেন।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবন পরিদর্শনকালে ও রোড সেফটি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি বলেন, "২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ বেড়েছে। আমরা সরকারে আসার পরও দুর্ঘটনা রোধে ব্যর্থ হয়েছি, এর দায়ভার আমাদের নিতে হবে।"

তিনি আরও বলেন, "নিহত ও আহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জীবনের মূল্য অপরিসীম, তাই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

দুর্ঘটনা রোধে কড়া হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, "যদি কোনো দুর্ঘটনা গাড়ির ফিটনেস বা চালকের বৈধ লাইসেন্সের অভাবে ঘটে, তবে বিআরটিএ কর্মকর্তাদের দায়ী করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ প্রদানের প্রক্রিয়া সহজতর করা হবে। চালকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা হবে, যাতে তারা নিরাপদভাবে গাড়ি চালাতে সক্ষম হন।

উপদেষ্টা বলেন, "নিরাপদ সড়ক নিশ্চিতে আমরা নতুন পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নিচ্ছি। গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং চালকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।"

সরকারের এই উদ্যোগগুলোর মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান উপদেষ্টা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...