| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১৯:৩৪:৪৮
বিপিএলের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন

আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর টিকিট বিক্রি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে শত শত ক্রিকেটপ্রেমীর ভিড়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নেয়। টিকিট এখন পাওয়া যাবে অনলাইনে এবং নির্ধারিত শাখাগুলো থেকে সরাসরি।

অনলাইনে টিকিট কেনার জন্য আপনাকে যেতে হবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। এছাড়া, মধুমতি ব্যাংকের মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর এবং পল্টনের ভিআইপি রোড শাখাগুলো থেকেও সরাসরি টিকিট কেনা যাবে। রোববার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। বিপিএলের উদ্বোধনী দিন সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

টিকিটের দাম ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন। গ্র্যান্ড স্ট্যান্ডের নিচতলা ও উপরতলার প্রিমিয়াম আসনের টিকিটের দাম ২০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) টিকিটের দাম ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) ৮০০ টাকা, ক্লাব হাউস নর্থ ও সাউথ ৫০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।

এবার ‘জিরো ওয়েস্ট জোন’ নামে একটি বিশেষ এলাকা চালু করেছে বিসিবি, যেখানে প্রায় ৩০০ আসনের প্রতিটি টিকিটের দাম ৬০০ টাকা।

আগামীকাল সোমবার বিকেল ১টা ৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দল ডার্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যাপিটাল ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...