| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অপ্রত্যাশিতভাবে ঢাকা বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মীর ঢল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৮ ১৩:১৬:৪৬
অপ্রত্যাশিতভাবে ঢাকা বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মীর ঢল

প্রায় এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলায় খালাস পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণের পর হেলিকপ্টারে করে নিজের জন্মস্থান কুমিল্লার মুরাদনগরে যাওয়ার কথা রয়েছে। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে লক্ষাধিক নেতাকর্মী একত্রিত হয়েছেন। বিমানবন্দরের সি.এন্ড.এফ ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) মুরাদনগরে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন সেনা কর্মকর্তা, শিক্ষক, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হারুন রশিদ বলেন, "২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ষড়যন্ত্রমূলকভাবে কাজী কায়কোবাদের নাম যুক্ত করা হয়েছিল। তবে উচ্চ আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছেন।"

আজকের প্রত্যাবর্তন উপলক্ষে কাজী কায়কোবাদ তার বাবার বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন। মুরাদনগরে তার এই আগমনে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, লক্ষাধিক মানুষ ঢাকায় প্রিয় নেতাকে স্বাগত জানাতে যাচ্ছেন। প্রশাসনকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...