| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য খবরটি পেয়েই আনন্দ মিছিল শুরু করে শত শত নেতাকর্মী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৩ ২১:৩৩:৩৩
অবিশ্বাস্য খবরটি পেয়েই আনন্দ মিছিল শুরু করে শত শত নেতাকর্মী

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটিতে মোঃ মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সদস্য সচিব এবং এড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার পর পাইকগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এই খবর পাওয়ার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পুরাতন পরিবহন কাউন্টার থেকে শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সোহেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনুস মোল্ল্যা, আমিরুল ইসলাম, নাজির আহমেদ, বাচ্চু, আনারুল কাদির, আবু তালেব, লিপটন সরদার, রাজিব নেওয়াজ, হাবিবুর রহমান মোল্ল্যা, সনি, আব্দুল গফুর, আব্দুল হাকিম সানা, বেল্লাল হোসেন, হজরত আলী, ইসরাফিল, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, ইকবাল হোসেন, সাত্তার প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ...