| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৬ ১৩:৫২:২৬
সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পণ্য জব্দ!

সুনামগঞ্জে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে শহরের পুরাতন বাস স্টেশনে এসএ পরিবহনের কার্যালয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে আনা ভারতীয় অবৈধ পণ্যগুলো দেশের অন্যান্য অঞ্চলে প্রেরণের জন্য প্যাকেটজাত করা হচ্ছিল। এসএ পরিবহনের গাড়িতে পণ্যগুলো তোলার মুহূর্তে সেনাবাহিনীর একটি দল তা জব্দ করে।

এসময় উদ্ধার হওয়া ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ৭ হাজার ৯২০ পিস মেহেদী, ৭২০ পিস জনসন শ্যাম্পু, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটকেট চকোলেট, ১ হাজার ৬ পিস ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রোডাক্ট, ৮৬৪ পিস জনসন বেবি লোশন এবং ৬টি বড় ফ্লোর কার্পেট। এই সব পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।

অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন এবং পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত। মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় এসএ পরিবহনের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), গাড়ির হেলপার জুবায়ের মিয়া (২৫), ক্যাশ অফিসার ফয়সাল কবির এবং ড্রাইভার দেলোয়ার মিয়া (৫৫)।

আটকদের সুনামগঞ্জ সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...