| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৈঠকে বিএনপি-জামায়াতের কাছে ৩টি বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৪ ২১:২৯:০৭
বৈঠকে বিএনপি-জামায়াতের কাছে ৩টি বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়েছেন বলে জানিয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। বৈঠকে সরকারের পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এজেন্ডা উপস্থাপন করেন বলে জানান তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমত, বিশ্বব্যাপী ভারতসহ যে প্রোপাগাণ্ডা চলছে, সেগুলো সম্পর্কে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কী হতে পারে, দ্বিতীয়ত, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিস ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা সম্পর্কে আমাদের করণীয় কী, এবং তৃতীয়ত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সেগুলোর বিষয়ে মতামত জানতে চেয়েছেন তিনি।

এর আগে, বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আসা শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ড. এ. জেড. এম. জাহিদ হোসেন।

এছাড়াও, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...