| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আমেরিকায় বো*মা হা*ম'লা'র পরিকল্পনা, বাংলাদেশের হারুন আ*ট'ক

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ১৬:৪৮:০২
ব্রেকিং নিউজ ; আমেরিকায় বো*মা হা*ম'লা'র পরিকল্পনা, বাংলাদেশের হারুন আ*ট'ক

নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে ৩০ বছর বয়সী হারুন আবদুল-মালিক ইয়েনার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। ফ্লোরিডার বাসিন্দা হারুনকে স্থানীয় সময় গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হারুনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই সময় অভিযোগ পাওয়া যায় যে, তিনি একটি ভবনের গ্যারেজে বোমা তৈরির উপকরণ জমা করেছেন।

ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিক্টের ইউএস অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, হারুন আবদুল-মালিক ইয়েনার বিরুদ্ধে একটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি আন্তঃরাজ্য বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এফবিআই জানিয়েছে, আমেরিকার ৯/১১ হামলার কথা উল্লেখ করে হারুন নিজেকে উসমা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। তার গ্যারেজে অভিযান চালিয়ে বোমা তৈরির স্কেচ, টাইমার, ঘড়ি, ইলেকট্রনিক সার্কিট বোর্ড ও অন্যান্য বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এদিকে, হারুন আবদুল-মালিক ইয়েনার আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন, তবে তার আইনজীবী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

মামলার নথি অনুযায়ী, তদন্তকারীরা জানিয়েছেন, গত সপ্তাহে ইয়েনার এক আন্ডারকভার এজেন্টকে বলেছিলেন যে, তিনি থ্যাঙ্কসগিভিং ছুটির এক সপ্তাহ আগে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। ২৮ নভেম্বর থ্যাঙ্কসগিভিং উদযাপন হওয়ায়, ওই সময় হামলার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এই হামলা সম্পর্কে তিনি বলেন, "এটা দুর্দান্ত হবে।" এছাড়া, হামলা পরিকল্পনার বিস্তারিত জানার জন্য তিনি ইন্টারনেটে বোমা তৈরির তথ্যও খুঁজছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...