| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার নতুন অডিও ফাঁস, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হু*ম'কি ও নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২০ ১৮:৫৫:২১
শেখ হাসিনার নতুন অডিও ফাঁস, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হু*ম'কি ও নির্দেশনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন অডিও কল রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শোনা যায়। এই ফোনালাপে শেখ হাসিনা নেতাকর্মীদের জন্য নানা নির্দেশনা দেন এবং কিছু হুমকিও ছুড়ে দেন।

রোববার (১৮ নভেম্বর) এই অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনার কণ্ঠে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার নির্দেশনাও শোনা যায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সমন্বয়কদের "খুনি" আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।

অডিওতে শেখ হাসিনা অভিযোগ করেন, ‘‘অবৈধ সরকারের অত্যাচারে দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। কৃষক ও শ্রমিকরা বেকার হয়ে পড়েছে, শ্রমিক আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হয়েছে’’।

এদিকে, জুলাই-আগস্ট মাসের গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার অগ্রগতি জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল এই সময় জানতে চেয়েছেন, ‘‘শেখ হাসিনা কোথায়?’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...