| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বী'র্য বিক্রি করে মাসে ৪-৫ লাখ টাকা আয়

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৬ ০৯:২৭:০৩
বী'র্য বিক্রি করে মাসে ৪-৫ লাখ টাকা আয়

ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি কালো রঙের মহিষ। আনমোল নামের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত, এবং এর মূল্য ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছে। তবে, তার মালিক গিল এই মহিষটিকে বিক্রি করার কোনো ইচ্ছা পোষণ করেন না। কারণ, মহিষটির বীর্য বিক্রি করেই তিনি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি আয় করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মহিষটির বিশাল আকার, শক্তি এবং প্রজনন ক্ষমতার জন্য এটি বিশেষ পরিচিত। আনমোলের ওজন প্রায় ১,৫০০ কেজি, এবং এর কারণে এর মালিক প্রচুর লাভবান হচ্ছেন।

মহিষটির খাবার তালিকা রীতিমতো রাজকীয়। গিল প্রতিদিন আনমোলকে খাওয়াতে প্রায় দেড় হাজার রুপি খরচ করেন। তার খাবারের মধ্যে রয়েছে ড্রাই ফ্রুট, উচ্চ ক্যালরিযুক্ত খাবার, ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০ টি ডিম। এছাড়া, এটি খেতে পায় ঘি, সয়াবিন, ভুট্টা এবং অন্যান্য সুস্বাদু খাবার। এসব খাবারের কারণে মহিষটি সবসময় মেলার জন্য প্রস্তুত থাকে এবং প্রজননের জন্য ভালো অবস্থায় থাকে।

এছাড়া, মহিষটিকে প্রতিদিন দুবার গোসল করানো হয় এবং গোসলের পর তার শরীরে বাদাম ও সরিষার তেল মাখানো হয়। আনমোলের মা প্রতিদিন ২৫ লিটার দুধ দিত, যা মহিষটির গুণগত মান আরও বাড়িয়ে দেয়।

মহিষটির বিশেষত্ব হলো এর বীর্য। প্রতি সপ্তাহে দুইবার এর বীর্য সংগ্রহ করা হয় এবং এই বীর্য প্রজনন বিশেষজ্ঞদের কাছে বিক্রি করা হয়। এর মাধ্যমে মাসে গিল আয় করেন ৪ থেকে ৫ লাখ রুপি।

মহিষটির সৌন্দর্য এবং প্রজনন ক্ষমতা দেখে এর দাম ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছে, তবে গিল এই মহিষটিকে বিক্রি করতে রাজি নন। তার মতে, আনমোল তার পরিবারের সদস্যের মতো, এবং তাকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...