| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অবশেষে গোয়েন্দাজালে ধরা পড়লো পাপন শামীম ওসমান সহ প্রভাবশালী ২২ নেতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ১১:২০:২৭
অবশেষে গোয়েন্দাজালে ধরা পড়লো পাপন শামীম ওসমান সহ প্রভাবশালী ২২ নেতা

ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া দুর্নীতি, অনিয়ম এবং লুটপাটের ঘটনা একে একে প্রকাশ পাচ্ছে। শুধু মন্ত্রী-এমপি নন, ক্ষমতার ঘনিষ্ঠ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এমনই ২২ জন প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকি ও অর্থপাচারের তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এদের মধ্যে আছেন আমলা, রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক এবং ব্যবসায়ীরা।

তালিকায় যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, শামীম ওসমান, এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অন্যতম। এই ব্যক্তিদের অবৈধ সম্পদের হিসাব এবং কর ফাঁকির তদন্তে আয়কর গোয়েন্দারা কাজ করছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি এবং বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির অনিয়মের তদন্ত করছে। এ মুহূর্তে কমপক্ষে ৫০০ ব্যক্তির ফাইল নিয়ে কাজ করছে তারা।

এই তালিকায় আরো আছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সোনালী ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত জান্নাত আরা হেনরী, বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দুই ছেলে এবং ঢাকার সাবেক দুই প্রধান প্রকৌশলী। এছাড়া প্রভাবশালী সাংবাদিক নাঈমুল ইসলাম খান, শ্যামল দত্ত এবং মনজুরুল আহসান বুলবুলের নামও রয়েছে।

আয়কর গোয়েন্দারা তদন্তের মাধ্যমে এসব ব্যক্তির সম্পদের হিসাব যাচাই করছেন। আয়কর নথির সঙ্গে বাস্তব সম্পত্তির অসংগতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...