| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

৬ ব্যাটার, ৪ বোলার ও ১ অলরাউন্ডার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৮ ১১:৩৩:০২
৬ ব্যাটার, ৪ বোলার ও ১ অলরাউন্ডার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা

পাকিস্তানের সাথে সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ফলাফল মোটেও সুখকর নয়। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি সিরিজেও বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে তারা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও হেরে গেছে শান্ত বাহিনী। এখন দ্বিতীয় টেস্টে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দুই দল, যা অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকালে।

দ্বিতীয় টেস্ট জিততে না পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলায় পড়তে হবে। এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদ বাদ পড়েছেন এবং খালেদ আহমেদকে দলে নেওয়া হয়েছে। এবার টিম ম্যানেজমেন্ট একাদশে কেমন পরিবর্তন করে, সেটাই দেখার।

ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে। মাহমুদুল হাসান জয়ের জায়গায় জাকির হাসানকে একাদশে দেখা যেতে পারে। সাদমান ইসলাম হবে তার সঙ্গী। ওয়ান ডাউনে ব্যাটিং করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চার নম্বরে ব্যাটিং করবেন মোমিনুল হক, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস এবং সপ্তম স্থানে মেহেদী হাসান মিরাজ। অভিষেক ম্যাচে ফিফটি করা জাকির আলি অনিকও মাঠে নামবেন। যদি অতিরিক্ত বোলার খেলানো হয়, তাহলে অনিককে বাদ দেওয়া হতে পারে।

পেস বোলিংয়ে হাসান মাহমুদ ও নাহিদ রানা থাকতে পারে। স্পিন বিভাগে মিরাজের সাথে থাকবেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চট্টগ্রামের ব্যাটিং পিচে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ হলো:

সাদমান ইসলাম, জাকির হাসান/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...