| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বঙ্গভবনে প্রবেশের চেষ্টা সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ, ২ জন গু,লি'বি'দ্ধ; সর্বশেষ অবস্থা জানুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ২২:৩২:৩২
বঙ্গভবনে প্রবেশের চেষ্টা সেনাবাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ, ২ জন গু,লি'বি'দ্ধ; সর্বশেষ অবস্থা জানুন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দিয়ে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

রাত ৯টার দিকে, আন্দোলনকারীরা এখনও স্লোগান দিয়ে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। এর আগে বিকেল ৩টা থেকে তারা বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করেন, যেখানে বিভিন্ন ব্যানারে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানান। আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের দোসর বলে অভিহিত করেন।

সাধারণ পরিস্থিতি বজায় রাখতে রাত ৮টা ৪০ মিনিটে একটি ভ্যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে, এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর এপিসি এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার বিকালে বঙ্গভবন ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে এই আলটিমেটাম দেওয়া হয়। তারা বলেন, “আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। যদি তিনি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আমরা জানি তাকে কীভাবে সরাতে হবে।”

সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই। এ মন্তব্যের পরদিন থেকেই দেশের বিভিন্ন মহলে রাষ্ট্রপতির পদে তার অবস্থান নিয়ে বিতর্ক এবং সমালোচনা শুরু হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...