| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ঢাকাসহ সারাদেশে ব্যাপক ভূমিকম্প

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ০৬:৫১:০৯
হঠাৎ ঢাকাসহ সারাদেশে ব্যাপক ভূমিকম্প

রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা ৪৩ মিনিটে এ কম্পন হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, গভীরতা ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি যেসব জেলায় অনুভূত হয়েছে:

ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ।

সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা:

শেষবার ৬ সেপ্টেম্বর রংপুর অঞ্চলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা ৮টা ২৮ মিনিটে ঘটে। এ ভূমিকম্পেরও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ২ জুন মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা বাংলাদেশের রাঙামাটি জেলাতেও অনুভূত হয়েছিল।

এ বছর বাংলাদেশে মোট ১১টি হালকা ও মাঝারি ভূমিকম্প ঘটেছে। যদিও জানমালের ক্ষতি হয়নি, বিশেষজ্ঞরা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করছেন।

২০২৩ সালে অনুভূত কিছু ভূমিকম্পের তালিকা:

- ১৬ ফেব্রুয়ারি: ৩.৯ মাত্রার ভূমিকম্প সিলেট অঞ্চলে।

- ২৫ ফেব্রুয়ারি: ৪.১ মাত্রার ভূমিকম্প মিয়ানমারে।

- ৩০ এপ্রিল: ৪.৬ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে।

- ৫ মে: ৪.৩ মাত্রার ভূমিকম্প ঢাকায়।- ১৬ জুন: ৪.৫ মাত্রার ভূমিকম্প সিলেটে।

- ১৪ আগস্ট: ৫.৫ মাত্রার ভূমিকম্প সিলেট ও ঢাকা অঞ্চলে।

এভাবে ২০২৩ সালে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...