| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; রাজধানীর মোহাম্মদপুরে ব্যাপক গো'লা'গু'লি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ০৮:৪৪:০৮
ব্রেকিং নিউজ ; রাজধানীর মোহাম্মদপুরে ব্যাপক গো'লা'গু'লি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় শাহনেওয়াজ ওরফে কাল্লু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন।

১৭ অক্টোবর বুধবার রাত সাড়ে এগারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেনেভা ক্যাম্পের সামির জানান, এখানে প্রায়ই মাদক ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলি ও হত্যার ঘটনা ঘটে। বুধবার রাতে ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা ভূইয়া সোহেল গ্রুপ ও পারমনু গ্রুপের মধ্যে ঘটে। এই সংঘর্ষে ভূইয়া সোহেল গ্রুপের গুলিতে কাল্লু নিহত হন। ভূইয়া সোহেল বর্তমানে ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি এবং তার ভাই রানা ও টুনটুনের সঙ্গে মিলে পুরো ক্যাম্পের হেরোইন ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতের নাগালের বাইরে রয়েছেন।

শাহনেওয়াজ কাল্লুর পরিচয়ও মাদক কারবারিদের সঙ্গে জড়িত। তিনি জেনেভা ক্যাম্পের আরেক মাদক ব্যবসায়ী লালনের বড় ভাই এবং লালনও একজন মাদক কারবারি।

নিহত শাহনেওয়াজ কাল্লু মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং তিনি ৮ নম্বর ব্লকে বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, গোলাগুলির পর কাল্লুকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে গুলি কারা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, “সন্ধ্যার দিকে আমি র‍্যাব এবং পুলিশকে জেনেভা ক্যাম্পে পাঠিয়েছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে। এখানে নানা ধরনের অপরাধ ঘটে। কিছুদিন আগে আমরা যৌথ অভিযানে সেনাবাহিনীসহ অংশ নিয়েছিলাম। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সামাজিকভাবে পুনর্বাসনের প্রয়োজন রয়েছে, এবং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...