| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চোখে ব্যালন ডি’অরের যোগ্য যে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ০৬:৪৫:৩৯
মেসির চোখে ব্যালন ডি’অরের যোগ্য যে

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে উৎসাহ ও আলোচনা সবসময়ই থাকে। এই উত্তেজনা শুধু ভক্তদের মধ্যে নয়, প্রতিযোগী ফুটবলারদের এবং তাদের সতীর্থদের মাঝেও স্পষ্ট।

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এ পর্যন্ত ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু দীর্ঘ সময় পরে এবার তিনি তালিকা থেকে বাদ পড়েছেন। এর মধ্যেই মেসি নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন।

গতকাল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অরের জন্য তার চোখে সবচেয়ে যোগ্য খেলোয়াড় ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ। মেসিও স্কালোনির পথ অনুসরণ করে জানান, জুনিয়র সতীর্থ মার্টিনেজের এবারের ব্যালন পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

আজ (বুধবার) আর্জেন্টিনা এবং বলিভিয়ার মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি হ্যাটট্রিক করে ৬-০ ব্যবধানে জয় অর্জন করেছেন, যেখানে মার্টিনেজও একটি গোল করেন।

সারা বছর লাউতারোর পারফরম্যান্স অসাধারণ ছিল। তিনি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা এবং ইন্টার মিলানকে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন করতে সহায়তা করেছেন। কোপায় ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এসব সাফল্যের মধ্যে মেসি তার সতীর্থকে ব্যালন ডি’অরের যোগ্য হিসেবে বিবেচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে দুর্দান্ত একটি বছর কাটিয়েছে। ফাইনালে গোল করে, কোপায় সর্বোচ্চ স্কোরার হয়ে সে ব্যালন ডি’অরের সবচেয়ে বেশি দাবিদার।”

স্কালোনি আগেই বলেছিলেন, “লাউতারো সবার চেয়ে বড় দাবিদার। আমি আশা করি সে এটি পাবে। সে এমন একজন খেলোয়াড়, যাকে আমি খুবই পছন্দ করি। তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।”

২৮ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অরের বিজয়ী ঘোষণা করা হবে। সেখানে লাউতারো ছাড়াও রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, ম্যানচেস্টার সিটির রদ্রি, পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপে এবং ম্যানসিটির আর্লিং হালান্ডের নামও আলোচনায় রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...