| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ফিলিং সাজিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৩ ১০:০৯:৫৪
বাংলাদেশের ফিলিং সাজিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পান্ত

‘ক্রিকেটকে আরও উন্নত করার’ লক্ষ্যে যদি কোনো ক্রিকেটার প্রতিপক্ষকে সাহায্য করতে এগিয়ে আসেন, সেটা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিতে পারে। যেমনটা ঘটেছে ভারতের উইকেটরক্ষক ঋষভ পান্তের ক্ষেত্রে। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ফিল্ডিং পজিশন তিনি নিজেই ঠিক করে দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মজা পেলেও ভারতের ক্রিকেটপ্রেমীরা পান্তের প্রশংসা করেছেন। ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন সময়ে, যখন পান্ত বাংলাদেশের ফিল্ডিং সাজানোর কাজে লেগে যান। তার নির্দেশনায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডারদের নতুন পজিশনে দাঁড় করান।

যখন পান্ত এই কাণ্ড ঘটাচ্ছিলেন, তখন বল করছিলেন তাসকিন আহমেদ। তিনি ফিল্ডিং পজিশনের দিকে খেয়াল রাখছিলেন, সেই সময় পান্ত অফ সাইডে দুই ফিল্ডারকে পাশাপাশি দেখে মিডউইকেটের দিকে ইশারা করে বলেন, ‘ভাই, এদিকে একজন আনো। ফিল্ডার কম আছে।’

ম্যাচের পর ভারতের ধারাভাষ্যকার সাবা করিম পান্তকে ঘটনাটি মনে করিয়ে দিয়ে মজা করে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের অধিনায়ক তখন আসলে শান্ত ছিলেন নাকি পান্ত? পান্ত হেসে উত্তর দেন এবং ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেন, ‘ক্রিকেটকে কিভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে প্রায়ই কথা বলি। সেটা নিজের দলের হোক বা অন্য দলের। ওই মুহূর্তে ফিল্ডিং সেটাপ ঠিক ছিল না। আমি তাই বললাম, সেখানে একজন ফিল্ডার থাকা উচিত।’

পান্ত শুধু ফিল্ডিং সাজিয়েই ক্ষান্ত হননি, ম্যাচেও বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি টাইগারদের ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন। নিশ্চিতভাবেই, ক্রিকেটকে ভালো করার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করেছেন পান্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...