| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরিজের আগেই রোহিত ও মিরাজের কথোপকথন ফাঁস, দেশজুড়ে তুমুল আলোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৩ ২০:১০:১৬
সিরিজের আগেই রোহিত ও মিরাজের কথোপকথন ফাঁস, দেশজুড়ে তুমুল আলোচনার ঝড়

২০২২ সালে মেহেদি হাসান মিরাজ এককভাবে শক্তিশালি ভারতকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছিলেন। তিনি টানা দুই ওয়ানডে ম্যাচে সেরা ইনিংস খেলে ভারতের ২-১ সিরিজ জয়ের নেতৃত্ব করেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মিরাজকে অন্য সবার চেয়ে আলাদাভাবে মনে রেখেছেন। সেই স্মৃতির কারণে, সাম্প্রতিক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচের আগে মিরাজকে ড্রেসিংরুমে আমন্ত্রণ জানান রোহিত।

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ঠিক কী বলেছিলেন রোহিত?কি পরামর্শই বা দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডারকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান মিরাজ।

রোহিতের ড্রেসিংরুমে ডাকা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।

মিরাজ আরও বলেন, ‘ও বলেছিল— যখন ড্রেসিংরুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারা তোমাকে অনেক কিছুই শেখাবে। উদাহরণস্বরূপ—জাতীয় সংগীত গাওয়ার সময় দেশি কোচদের যতটা অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না। কারণ ওই বিদেশি কোচ তো সেটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহ দেওয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...