| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৯ ২০:৫৭:১৬
ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

চলতি মাসেই ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরে দুটি ফরম্যাটে খেলা রয়েছে। তবে টেস্ট ক্রিকেটে প্রথমে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ভারত ইতিমধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। পুরো শক্তিতে টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আসন্ন সিরিজের জন্য অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির একজন নির্বাচক।

দল ঘোষণার বিষয়ে বিসিবি নির্বাচক গণমাধ্যমকে জানান, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন চূড়ান্ত হয়েছে। দলটি গত সিরিজে ভালো পারফর্ম করায় এই আসন্ন সিরিজে দলে বড় কোনো পরিবর্তন হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে বোর্ড। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে বাংলাদেশের হয়ে ওপেন করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেন সাদমান।

পরের টেস্টেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। সবমিলিয়ে তিনি পাশ মার্কই পেয়েছেন। সাদমানের সঙ্গী জাকির হাসান প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের জয়ে অবদান রেখেছেন। এই দুজনের সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। চোট কাটিয়ে তিনি ফিট হয়ে উঠেছেন।

দলে মিডল অর্ডারে থাকবেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাকিবের খেলা নিয়ে সংশয় থাকলেও তা কেটে গেছে। এই সিরিজে খেলার ব্যাপারে বিসিবিকে নিশ্চিত করেছেন সাকিব। উইকেটকিপার হিসেবে থাকবেন লিটন দাস। সাকিবের সঙ্গে অলরাউন্ডার হিসেবে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে।

সাকিব, মিরাজের সঙ্গে স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার থাকতে পারে ২ জন। সেক্ষেত্রে তাইজুল ইসলাম অটো চয়েজ। তার সঙ্গী হতে পারেন নাঈম ইসলাম। পেস বিভাগেও পূর্ণ শক্তি পাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকতে পারেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড (সম্ভাব্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...