| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক শক্তি দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’ আঘাত করবে যেখানে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩১ ০৩:২০:২৫
ব্যাপক শক্তি দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’ আঘাত করবে যেখানে

ঘূর্নিঝড় আবার আসছে। পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘আসানা’। উত্তর-পূর্ব আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে তা ঘনীভূত হয়। একই সঙ্গে মৌসুমি বায়ুর তৎপরতা কমে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের পরিমাণও অনেক কমে গেছে।

দেশের বেশির ভাগ এলাকায় এই অর্থে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে অন্তত তিন থেকে চার দিন বৃষ্টিপাত কম থাকতে পারে। তবে আগামী মঙ্গলবার বা বুধবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মনুর হুসেন শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাট রাজ্যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে।

এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মৌসুমী বায়ুর অক্ষের সাথে কিছুটা মিলে যেতে পারে। এ ছাড়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দৃশ্যমান লঘুচাপ রয়েছে। এটি ধীরে ধীরে মাটির উপরে উঠে মৌসুমী অক্ষে যোগ দিতে পারে। উভয়ের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী জেলায় ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি কমবেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘আসনা’ শব্দের অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। এর আগে ১৯৪৪, ১৯৬৪ এবং ১৯৭৬ সালের আগস্ট মাসেও আরবসাগরে পৌঁছানোর আগে ভূমিভাগেই গভীর নিম্নচাপ ঘণীভূত হয়েছিল। তবে সমস্ত ক্ষেত্রেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরতি হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...