| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আলোচিত ডিবির হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও, সারারাত অভিযান অতঃপর যা হল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩০ ০৭:৩৮:২৮
‘আলোচিত ডিবির হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও, সারারাত অভিযান অতঃপর যা হল

সরকার পতনের অনেক আ.লীগ নেতাদের মত বেশ বিপদে আছে কিছু পুলিশ সদস্য। এই সব পুলিশ সদস্যের মধ্যে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাক্তি।

আলোচিত ব্যাক্তি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ অবস্থান করছেন এমন খবরে স্থানীয়রা উত্তরায় একটি বাড়ি ঘেরাও করে সেনাবাহিনীকে জানায়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০ টায় উত্তরা সেক্টর ১০ নম্বর রোডের ১২ নম্বর বাড়ির সামনে এ র্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ভবনে ‘ডিবি হারুন’ থাকার গুঞ্জন ছিল। এরপর অনেকেই ফেসবুকে লাইভ সম্প্রচার শুরু করেন। লাইভ দেখার পর বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ।

বাড়িতে বেশ কিছু পরিবার বসবাস করে। হারুন কোন তলায় আছে তা নিশ্চিত নয়, তবে মানুষ বাড়িটি এমনভাবে আটকে রাখে যেন পালানো অসম্ভব।

রাত ১০ টার পর হারুনের উপস্থিতির গুজব উঠলে পুলিশ ও সেনাবাহিনী সেখানে চলে আসত। কিন্তু বাড়িতে খোঁজাখুঁজি করেও হারুনকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা রাত ১২ টায় বলেন, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে গত ৬ আগস্ট হারুন আর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুঞ্জন ওঠে। কিন্তু পরদিন তিনি নিজেই তাকে গ্রেফতারের খবর অস্বীকার করেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

গত ১৬ আগস্ট রাজধানীর খালক্ষীর লেক সিটি কনকর্ড এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে হারুনের গাড়ি সন্দেহে লেক সিটির ‘ফারনালী’ ভবন থেকে একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...