| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সাকিব কে হারিয়ে শীর্ষ পরীমনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ১২:৫৭:০৫
ব্রেকিং নিউজ ; সাকিব কে হারিয়ে শীর্ষ পরীমনি

সময়টা ভালো যাচ্ছে না দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। তিনি রাজনীতিতে প্রবেশ করে কয়েক মাসের মধ্যেই খারাপ সময় পার করছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি জনগণের সমালোচনা ও ক্ষোভের পাত্রে পরিনত হয়েছে। এদিকে বিশ্বের সেরা অলরাউন্ডারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।

এবার তার জনপ্রিয়তা কমেছে! ফেসবুকে সাকিবের ফলোয়ার কমছে। সেই উপলক্ষে শাকিবকে ছাড়িয়ে গেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বরিমনি। দীর্ঘদিন ধরে ফেসবুকে ফলোয়ারের দিক থেকে বিনোদন জগতের তারকাদের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। পরীমনির সামনে ছিলেন একমাত্র ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এবারও তাকে ছাড়িয়ে গেল ‘উইংড ফেয়ারি’।

ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।

তবে ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার। অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...