| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হ*ত্যা মা'ম'লা মাথায় নিয়ে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে রেকর্ড গড়লেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ১৪:৩৭:০৪
হ*ত্যা মা'ম'লা মাথায় নিয়ে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে রেকর্ড গড়লেন সাকিব

খু*নের মামলার খড়গ মাথার উপরে ঝুলছে। রাজনীতিতে জড়িয়ে পড়েছেন ক্রিকেট মাঠের এই অলরাউন্ডার। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত পোশাককর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান এখন। এরই মধ্যে তার নামে আইনি নোটিশও জারি করা হয়েছে।

এমন বিতর্কের মধ্যেই রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নতুন রেকর্ডে নাম তুলেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার। রাওয়ালপিন্ডিতে ফাইনালের প্রথম সেশনে ২ উইকেট নেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬।

নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলেছেন সাকিব। ভেট্টরির ৩০৫ টি ওয়ানডে, ৩৬২ টি টেস্ট এবং ৩৮ টি টি-টোয়েন্টি উইকেট সহ একটি বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল। বাংলাদেশ অলরাউন্ডার রাওয়ালপিন্ডিতে আবদুল্লাহ শফিকের উইকেট নেন এবং কিউআই স্পিনারকে পরাজিত করেন।

সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯ টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে।

সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। আর এর কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

আর এই তালিকায় সাকিব পাশে পাচ্ছেন ক্রিকেটের সব অলটাইম গ্রেটকে। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। তার উইকেট ৯৯১টি। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ওয়াসিম আকরামের। কিং অব সুইংয়ের উইকেট ৯১৬টি।

ডানহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট শ্রীলঙ্কার স্পিন উইজার্ড মুত্তিয়া মুরালিধরনের। ১ হাজার ৩৪৭ উইকেট নিয়ে বাকি তিনজনের চেয়ে ঢের এগিয়ে মুরালিধরন। আর সাকিব আল হাসানের উইকেট এই মুহূর্তে ৭০৬টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...