ভারত থেকে তীব্র বেগে বাংলাদেশে ঢুকছে পানি, ভেঙ্গে গেছে সেতু, প্লাবিত শত শত গ্রাম
এবার ভারি বর্ষণ ও ভারত থেকে আসা বন্যায় প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আশপাশের অন্তত বহু গ্রামে পানি উঠেছে। প্রবাহিত পানির কারণে আখাউড়া-আগরতলা সড়কে অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় এরই মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে স্থানীয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে লাখোরায় ভারি বর্ষণ শুরু হয়।
বুধবার (২১ আগস্ট) সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে পানি প্রবাহ শুরু হয়েছে। একপর্যায়ে স্থলবন্দর ছাড়াও বাটলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, পঞ্জিরচর, সাহেবনগরসহ অন্তত ১০ টি গ্রামে পানি প্রবেশ করে। এছাড়া গাজী বাজার এলাকার অস্থায়ী সেতুটি ধসে পড়েছে। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারত থেকে পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। ইতোমধ্যে পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে ইউএনও গাজালা পারভীন জানান, বিপুল পরিমাণ আবাদি জমি ছাড়াও কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেয়া হয়েছে।
তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। গাজালা পারভীন জানান, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও পানিবন্দি পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হবে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানিয়েছেন, পাহাড়ি ঢলে ১৯৫ হেক্টর শাক-সবজির জমি, ১২২ হেক্টর আমনের বীজতলা, ৩ হাজার ৪৪০ হেক্টর রোপা আমন ধানের জমি পানিতে নিচে তলিয়ে আছে।
দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। এ সময় এক সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে বলেও জানান তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
