| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; এইচএসসি পড়িক্ষার নতুন সময় ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১১:৩১:৪৬
এই মাত্র পাওয়া ; এইচএসসি পড়িক্ষার নতুন সময় ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পর্যায়ক্রমে স্থগিত করা হয়েছে। এখনও পর্যন্ত, বোর্ডগুলি পরীক্ষা স্থগিত করেছে, যা তিন রাউন্ডে আট দিন স্থায়ী হয়। সর্বশেষ বিজ্ঞপ্তিতে আগামী ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী রোববার (৪ আগস্ট) আরেকটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ফলে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে নেওয়া হবে। সে পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘোষিত রুটিন পরীক্ষা ১১ আগস্ট থেকে নেওয়া হবে। স্থগিত পরীক্ষার বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...