| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাথুরু নাকি সালাউদ্দিন, চ্যাম্পিয়ন্স ট্রাফিতে যে হবে প্রধান কোচ জানিয়ে দিলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ০৮:৩৯:৫০
হাথুরু নাকি সালাউদ্দিন, চ্যাম্পিয়ন্স ট্রাফিতে যে হবে প্রধান কোচ জানিয়ে দিলো বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কাঠগড়ায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে টাইগার কোচের ওপর অসন্তুষ্ট ছিলেন ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পেলেও সেই ম্যাচে চেষ্টার অভাব ছিল। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের ক্রিকেট সম্পূর্ণ ধস নেমেছিল।

টানা দুই বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, দলের ভেতরে-বাইরে নাজুক পরিস্থিতি, টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্রমাগত ব্যর্থতা- সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট খুব একটা সুখী নয়। স্বাভাবিকভাবেই এমন বাজে পারফরম্যান্সের দায় বর্তায় কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাঁধে। দেশের এই ক্রিকেট পরিস্থিতির পরিবর্তন দেখতে চান অনেকেই।

হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন শুনতে হয়েছে হাথুরুসিংহে ইস্যুতে। বোর্ড পরিচালক জবাবে বলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’

এদিকে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়ে এখনো জটিলতা কাটেনি। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে কিংবদন্তি এই লেগিকে পাচ্ছে টাইগাররা, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য সামনে যে আরও সিরিজ সেগুলোতে থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত।’

‘জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তাঁর সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’– যোগ করেন জালাল ইউনুস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...