| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৫ জিবি ফ্রি ইন্টারনেট যারা পাচ্ছেন আর যারা পাচ্ছেন না!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৮ ২১:১০:৪৭
৫ জিবি ফ্রি ইন্টারনেট যারা পাচ্ছেন আর যারা পাচ্ছেন না!

অবশেষে, টানা ১০ দিন পর মোবাইল ইন্টারনেট ফিরে এসেছে। রবিবার (২৮ জুলাই) বিকেল ৩ টা থেকে মোবাইল ইন্টারনেট লাইভ হয়। এর মধ্যে অনেকের ডেটা ব্যবহার ছাড়াই মেয়াদ শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে, সেই ইন্টারনেট ডেটা পুনরুদ্ধার করার কোনও সম্ভাবনা নেই।

তবে সব অপারেটরের মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য অতিরিক্ত ৫ জিবি পাবেন।

এদিকে দেশের মোবাইল অপারেটরগুলো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে অবহিত করছে। 5GB পর্যন্ত ইন্টারনেট বোনাস জানানো হয়েছে। গ্রাহকরা এই বিনামূল্যে অনলাইন বোনাস কখন পাবেন তা জানতে আগ্রহী।

টেলিটক লিখেছে-

প্রিয় গ্রাহক আপনি Tele Talk Gift Volume 5GB পেয়েছেন।

বাংলালিংক লিখেছে-

আপনার বাংলালিংক 4G ইন্টারনেট চালু আছে। একই সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন ৫জিবি ফ্রি!

অপারেটরগুলো জানিয়েছে, কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল (যোগ্য) ইন্টারনেট পুরোপুরি চালুর পর তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর এলিজেবল বা যোগ্য গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালুও হয়ে যাবে। যখন প্যাকেজটি চালু হবে, তখন থেকে ৭২ ঘণ্টা বা ৩ দিন ডাটা প্যাকেজের মেয়াদ থাকবে।

৫ জিবি ডাটা ফেরত পাবেন যারা

অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন।

তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের এ বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...