| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল বাংলাদেশকে পেয়ে সিরিজের আগে বড় চমক দিল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৩ ০৮:৩৯:২৩
দুর্বল বাংলাদেশকে পেয়ে সিরিজের আগে বড় চমক দিল পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করতে পারেন শাহীন শাহ আফ্রিদি। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে পিসিবি এই সিদ্ধান্ত নিতে পারে। তবে টেস্ট দলের কোচ গিলেস্পি বলেছেন, অতিরিক্ত কাজের চাপে শাহীনকে বিশ্রাম দেবে টিম ম্যানেজমেন্ট। বাবর আজমকেও নতুন নির্বাচক কমিটিতে যুক্ত করেছে পিসিবি।

ঘটনার সূত্রপাত হেডিংলিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, পাকিস্তান তিন ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করে। ব্যাকপ্যাকার শাহীন শাহ আফ্রিদি অনুশীলনে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর দলের কারিগরি পরিচালক ওহাব রিয়াদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে মহম্মদ ইউসুফের কাছে ক্ষমা চান শাহীন শাহ আফ্রিদি।

বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টে ওঠে এসেছে এ ঘটনা। তাতে ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। টিম ম্যানেজমেন্ট কেনো শাস্তি দেননি তা জানতেও চেয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে এ পেসারকে দলে না রাখার গুঞ্জন পাকিস্তানি গণমাধ্যমে।

যদিও জেসন গিলেস্পি বলছেন ভিন্ন কথা। অতিরিক্ত ওয়ার্ক লোডের কারণে এ বাঁ হাতি পেসারকে না রাখার সম্ভাবনার কথা বলেছেন। শাহিন শাহ আফ্রিদিসহ জাতীয় দলে নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিতে চায় পিসিবি। যে তালিকায় আছেন আরেক পেসার নাসিম শাহ। বরং ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের সুযোগ দেবার পক্ষে নতুন চেয়ারম্যান। ইতোমধ্যে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, গ্যারি কারস্টেন, জেসন গিলেস্পি ছাড়াও বাবর আজম ও শান মাসুদও দল নির্বাচনে ভূমিকা রাখবে। যাদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ।

গিলেস্পির জন্যও প্রথম। পাকিস্তানের টেস্ট টিমের হেডকোচের দায়িত্ব নেবার পর কাজ শুরু করে দিয়েছেন সাবেক এ অজি পেসার। পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি। সেখানে বাংলাদেশ এইচপির সঙ্গে দুটি চারদিনের ম্যাচ শেষে আবারও পাকিস্তানে ফিরবেন। ৬ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে মেন ইন গ্রিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...