| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, দেখে নিন টাইগারদের একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৩ ১০:৩১:৫৮
সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, দেখে নিন টাইগারদের একাদশ

গত মঙ্গলবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বলয়ে নেমেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু তিন ম্যাচের সিরিজের শুরুটা ছিল বিস্মরণীয়। দুই দলের মধ্যকার ম্যাচে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। এরপর সিরিজ বাঁচাতে আজ বৃহস্পতিবার রাত ৯ টায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে।

এই সিরিজের মাধ্যমে টাইগাররা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের সেরা একাদশ নির্বাচন করছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের গেটওয়ে সম্পর্কে ক্রিকেট খেলোয়াড়দের তেমন ধারণা নেই। যে কারণে তারা কিছু বুঝে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে।

ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমীত বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...