| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মোবাইলে সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন টাইগারদের একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২১ ১৫:৫৯:৩৮
মোবাইলে সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন টাইগারদের একাদশ

শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে। সিরিজের সব ম্যাচ একই জায়গায় অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ মে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে একই ভেন্যুতে চারবার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচটি হবে দুই দলের জন্যই ঐতিহাসিক।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি ফেসবুক পেজে পোস্ট করে জানায়, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ ছাড়া অনলাইনে এবং মোবাইলে টফি অ্যাপে দেখা যাবে এই সিরিজ।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে শান্তরা।

বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...