| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম সাকিবের দন্দ নিয়ে মুখ খুললেন বরিশালের ম্যানেজার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১০:৩৮:০৬
তামিম সাকিবের দন্দ নিয়ে মুখ খুললেন বরিশালের ম্যানেজার

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের শেষ পর্ব। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দল ছাড়াও ভক্তদের আগ্রহের বড় জায়গা দেশের বড় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে বরিশালের কোচ বলেন, শিক্ষার্থীরা ব্যক্তিগত দ্বন্দ্বের কথা ভাবছে না।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমরা নিজেদের খেলাটা উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের জিনিসটা (দ্বৈরথ) আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যে দলে কাজ করি... তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। এই জিনিসটা উপভোগ করি। মাঠের খেলাটা উপভোগ করি। রাউন্ড রবিন লিগেও মুখোমুখি হয়েছিল দু’দল।

যেখানে সাকিবের বলে ব্যাট করেছিলেন তামিম। আবারও সেই মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে বাবুল বলেন, ‘বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বোলিং করছে তা দেখে না।

সেটা ভালো বল না খারাপ বল... বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে খেলা হয় না। আর আমি ইদানিং দেখছি, খুবই চলছে সাকিব-তামিম আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে ভালো হয়। সবাই ভালো থাকে। এদিকে রংপুর দলে রয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি।

এই পেসারের বলেও আন্তর্জাতিক ম্যাচে অনেকবারই আউট হয়েছেন তামিম। সে অবস্থা থেকে এই দেশসেরা ওপেনার বের হয়ে এসেছেন বলে মত বরিশাল কোচের, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই।

আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’ উল্লেখ্য, চলতি বিপিএলের প্লে-অফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুরু করেছে তামিমের দল বরিশাল। রাউন্ড রবিন পর্বের পয়েন্ট টেবিলে সেরা দুইয়ের বাইরে থাকায় তারা ফাইনালে উঠতে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে।

তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট দল সাকিবের বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...