| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের এশিয়া কাপজয়ী ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১১ ২১:১৩:১৮
বাংলাদেশের এশিয়া কাপজয়ী ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম!

এবার বিপিএলের দশম আসর বসবে চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে বিপিএল। ঘরের মাঠে ৪ টি ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলটিকে পরের রাউন্ড নিশ্চিত করতে আরও অন্তত ২-৩ টি ম্যাচ জিততে হবে। এর আগে স্কোয়াডকে শক্তিশালী করতে চট্টগ্রাম দলে অন্তর্ভুক্ত হল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান জিসান আলম।

আজ (রোববার) চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপিএলের বাকি ম্যাচের জন্য জিসানকে চুক্তিবদ্ধ করেছে তারা। ১৯ বছর বয়সী এই ওপেনার বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে। যদিও জিসান আলম এখন পর্যন্ত ৯ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন, তবুও তার টি-টোয়েন্টি অভিষেক হয়নি। বিপিএলে অভিষেক হবে জিসান আলমের।

লাল ও সবুজ জার্সিতে দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন এই ক্রিকেটার। যেখানে তিনি এক ম্যাচে পঞ্চাশ সহ তিন ম্যাচে ৮৮ রান করেছেন। বল হাতে একটি উইকেটও পান তিনি। ব্যাট হাতে আক্রমণাত্মক দেখালেও ধারাবাহিক নন জিসান আলম। তবে বিপিএলে সুযোগ পেলে অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই তরুণ তারকা। এর আগে তিনি বাংলাদেশের এশিয়ান যুব কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।

চলতি বিপিএলের শুরু থেকে দারুণ পারফর্ম করে আসছে চট্টগ্রাম। পয়েন্ট তালিকার তিনে আছে তুষার ইমরানের অধীন দলটি। ৮ ম্যাচে পাঁচ জয় নিয়ে তাদের পয়েন্ট ১০। তবে চট্টগ্রামের মূল দুশ্চিন্তা তাদের রানরেট। ঋণাত্মকের ঘরে আগামী তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষও খুব একটা সহজ নয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপরই খেলতে হবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। এবারের আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকা। অন্যদিকে, ১২ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের প্রথম দুইয়ে আছে রংপুর ও কুমিল্লা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...