| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের সমালোচনা করে যা বললেন বাবর আজম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৫ ২২:২৮:৩৮
বিপিএলের সমালোচনা করে যা বললেন বাবর আজম!

বাবর আজম ঢাকা ছাড়বেন বলে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে। সংবাদমাধ্যমেও এই বিষয়টি নিয়ে শিরোনাম হচ্ছে। অনেকেই বলছেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার বিপক্ষে খেলার পর নিজ দেশ পাকিস্তানে পিএসএল খেলতে দেশে ফিরবেন বাবর।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ খেলবেন এ যুগের সেরা তারকা। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা কমপ্লেক্সে রংপুর রাইডার্সের প্রশিক্ষণে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবর এ বিষয়ে কোনো কথা বলেননি।

বাবর ২০১৭ সালে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসেন। সাত বছর পর এই পাকিস্তানি ক্রিকেটার দ্বিতীয়বার বিপিএলে খেলছেন। তিনি এমনিতেই খুব হাত খুলে খেলেন না। এলোমেলো ব্যাট ছোঁড়াছোড়ি করেন না। উচ্চাভিলাষী ও বানিয়ে খেলার প্রবণতাও খুব কম। এককথায় বিগ হিটার তিনি নন। বলের মেধা গুণ বিচার করে ঠান্ডা মাথায় খেলাই তার স্বভাব।

বাবরের হাতে ক্রিকেট ব্যাকরণের প্রায় সব শটই আছে। ড্রাইভ, কাট, পুল, ফ্লিক খেলায় সিদ্ধহস্ত। না হলেও রানের চাকা সচল রাখার কাজটি খুব ভালো পারেন। এসব শটেই নিয়মিত রান করে ক্রিকেট বিশ্বে নিজেকে অনেক বড় উইলোবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বাবর।

আজ অনুশীলেন ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের পারফরমেন্স, দল রংপুর রাইডার্স, সাকিব আল হাসান ও অধিনায়ক সোহান এবং বাংলাদেশের উকেট নিয়ে কথা বলেছেন বাবর।

ঢাকা ও সিলেটের স্লো, লো ও খানিক টার্নিং পিচে বাবরের ব্যাট সেভাবে হাসেনি। তারপরও রংপুর ফ্র্যাঞ্চাইজি, ম্যানেজমেন্টকে হতাশ করেননি এ পাকিস্তানি। এখনও পর্যন্ত রান তোলায় রংপুরের এই ব্যাটারের স্থান দ্বিতীয়। এই পাকিস্তানি রিক্রুট ৫ ম্যাচে ২ হাফ-সেঞ্চুরিতে রান করেছেন ২০৪। তার সর্বোচ্চ ইনিংসটি ৬২ রানের। গড় ৫১.০০, স্ট্রাইকরেট ১১৫.৯০।

পাকিস্তানে যাওয়ার আগে টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলকে শুভকামনা জানিয়েছেন বাবর, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’

বিপিএলে যে উইকেটে খেলা হচ্ছে, তাতে মোটেই সন্তুষ্ট নন বিশ্ব ক্রিকেটের এ বড় তারকা। উইকেটের মান উন্নয়নের জোর তাগিদ তার কন্ঠে, ‘উইকেট দিনে এক রকম, আবার রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না আবার সবসময় স্পিনও হয় না, মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমার মনে হয় উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...