| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ২১:৩৬:১৭
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ!

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৪ ফেব্রুয়ারি) ভারতকে ১-০ গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। তিন পয়েন্টের অপেক্ষায় ছিল ভারত। ফাইনালে উঠতে শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে তাদের।

ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে ড্রয়ে শেষ হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে দারুণ এক গোল করে ভারতকে চমকে দেন সাগরিকা। স্টার টাইমে অধিনায়ক আফিদা খান্দেকারের পাসে সাগরিকা দুর্দান্তভাবে বল নিয়ন্ত্রণ করেন কিপারকে পরাজিত করতে।

ম্যাচের শুরু থেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল। দুই দলই গোল করার সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। ম্যাচের দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে। তবে সেখানে কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া লম্বা পাস পান সাগরিকা। বল পেয়েই দ্রুতবেগে ছুটে যান ভারতের ডি বক্সের দিকে। ভারতের গোলরক্ষক আনিকাকে পরাস্ত করে নিচু প্লেসিং শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান সাগরিকা। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।

ম্যাচের বাকি সময়টুকুতে ভারত আর গোল পরিশোধ করতে না পারলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। লিগপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেলে নেপালের মুখোমুখি হবে ভারত। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। আর একইদিন রাতে নিয়মরক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...