| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিংয়ের পর মুখ খুললেন সুজন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ২০:০৬:০৯
মাহমুদুল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিংয়ের পর মুখ খুললেন সুজন!

এবারের বিপিএলে বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা খালেদ মাহমুদ সুজন ঢাকার হয়ে বড় কোচ। তার অধীনে খেলবেন নাঈম শেখ, মোসাদ্দিক ও তাসকিন। ৩০ জানুয়ারি বিপিএল ম্যাচে সিলেটের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৫১ রানের ইনিংস দেখে মুগ্ধ খালেদ মাহমুদ। তার মতে, রিয়াদের অনবদ্য ইনিংস তরুণদের অনুপ্রেরণার উৎস। বিপিএলে তরুণদের জয়ী পারফরম্যান্স বারবার দেখতে চান সুজন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিপিএলের কোনো ম্যাচ ছিল না। কিন্তু প্রায় সব দলই স্টেডিয়ামের বাইরের অংশে ঢুকে পড়ে। একে একে সকলের অনুশীলন শেষ। ঢাকার গ্রেট কোচ খালেদ মাহমুদ সোজন মিডিয়ার সাথে কথা বলতে এলে তাকে রিয়াদের সাম্প্রতিক ইনিংস এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন করা হয়।

সুজনের ভালো লাগছে, এবারের আসরে স্থানীয় ও তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স দেখে। রিয়াদের ৫১ রানের ইনিংসকে দেখছেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে।

‘আমি ভালোটা দেখি যে আমাদের লোকাল ছেলেদের পারফরম্যান্সটা। মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করল এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, আমি বলব তরুণদের জন্য। যারা তরুণ যারা খেলছে, তাদের জন্য অনুপ্রেরণাদায়ক ইনিংস যেভাবে সে ব্যাট করেছে। এভাবে এমন ফ্রি ব্যাটিং করা দারুণ, আসলে আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি।’

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিনিশিংয়ে ঝড় তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে হাঁকান পঞ্চাশ, যা এবারের বিপিএলে রিয়াদের প্রথম ফিফটি। রিয়াদের ব্যাটিং শো’তে শেষ ৩ ওভারে আসে ৫২ রান, ফরচুন বরিশাল পায় ১৮৬ রানের বড় সংগ্রহ। আরও একবার ফিনিশিংয়ে রিয়াদের প্রশংসনীয় ইনিংস। সুজন চান, রিয়াদের মতো অন্য স্থানীয় খেলোয়াড়রদের থেকেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ তামিম, শাহাদাত হোসেন দিপু, দুর্দান্ত ঢাকার মোহাম্মদ নাইম শেখদের ব্যাটিংও খালেদ মাহমুদ সুজনের মন ছুঁয়েছে।

‘আমরা লোকাল ছেলেদের অনেকের পারফরম্যান্স দেখেছি, জুনিয়র তামিম, দিপু, হৃদয় কয়েকটা ম্যাচে ভালো করেছে। সবাই করছে। আমাদের নাইমও দুইটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। দেশি ছেলেরা আরও যত বেশি পারফর্ম করবে আমি মনে করি সেটাই আমাদের প্রাপ্তি হবে বাংলাদেশের ক্রিকেট চিন্তা করলে। আমি ওইটাই চাই, আমাদের ছেলেরা ম্যাচ জেতাক।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...