| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত পুনরাবৃত্তি চায়না, বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা শুরু বিসিবি'র!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৬:৪৪:৪৬
ভারত পুনরাবৃত্তি চায়না, বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা শুরু বিসিবি'র!

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করা ক্রিকেটাররা বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে গ্রুপ পর্বের দুই ম্যাচ বাংলাদেশের। সেখানকার কন্ডিশনে টাইগারদের খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। তাই একটু আগেভাগে গিয়ে আইসিসির ওয়ার্মআপ ম্যাচের বাইরেও আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

জালাল ইউনুস বলেন, আমরা আমাদের ব্যবস্থাপনায় আমেরিকাতে দুটো প্রস্তুতি ম্যাচ খেলা যায় কিনা এটার চেষ্টা চালাচ্ছি। এখন থেকেই এ প্ল্যানগুলো করছি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও জানান, টি-টোয়েন্টির জাতীয় দলে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি হানা না দিলে শ্রীলঙ্কার বিপক্ষে অটোমেটিক চয়েজ হিসেবে থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

এমনকি বিশ্বকাপ স্কোয়াডেও থাকার সম্ভাবনা বেশি। রিয়াদ ইস্যুতে তিনি বলেন, সে নিজেকে প্রমাণ করেছে যে টি-টোয়েন্টির জন্য সে ক্যাপাবল। এটা আবার সে বিপিএলে এটা প্রমাণ করেছে। বিপিএলে সে যেভাবে খেলছে আমার কাছে মনে হয় যদি কোনো ইনজুরি না থাকে তাহলে সে অটোমেটিক চয়েজ।

জালাল ইউনুস আরও বলেন, আমরা অলরেডি এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, দল নিয়ে আলোচনা করছি। অধিনায়ক নিয়েও আলাপ আলোচনা চলছে। আমি মনে করি শ্রীলঙ্কা সিরিজে যে সেটআপ করব সেখান থেকেই কন্টিনিউ করা উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...