সুপার সিক্সের জন্য মাঠে কঠিন লড়াই করছে বাংলাদেশের যুবারা, ৩২ ওভার শেষে দেখেনিন স্কোর-
নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল তরুণ টাইগারদের হার দিয়ে। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে টেবিল ঘুরিয়ে দেয় এশিয়ান চ্যাম্পিয়নরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সুপার সিক্সে এক পা রাখল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ইউনাইটেড স্টেট দলের মুখোমুখি হয় তরুণ টাইগাররা। এই ম্যাচে জিতলেই শেষ ষোল রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে। জবাবে যুক্তরাষ্ট ৩২.৪ বলে ৩ উউকেট হারিয়ে ১১০ রান করেছে।
এই ম্যাচে জয় পেলে পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। তবে হারলেও যদি-কিন্তুর সমীকরণে টিকে থাকবে সুপার সিক্সের আশা।বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং আইসিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মো. রাফি উজ্জামান রাফি, মো. ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ : প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান, আর্য গর্গ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
