বরিশালের টানা দুই পরাজয়ের পর পরাজয়ের কারণ নিয়ে যা বললেন হোয়াটমোর
নাম বা অভিজ্ঞতার দিক থেকে ফরচুন বরিশাল বিপিএলের সবচেয়ে সম্পূর্ণ দল। আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম কিংবা মেহেদি হাসান মেরাজের মতো তারকারা। বিদেশিদের তালিকাও উল্লেখযোগ্য। তাদের দলে শোয়েব মালিক বা ডনিথ ভেলালেজের মতো তারকাও রয়েছে। টুর্নামেন্টে তাদের শুরুটাও ছিল দারুণ। আরেক বড় নাম রংপুরকে হারিয়েই দশম আসর শুরু করেছিল তারা। কিন্তু ঢাকা পর্ব শেষে তারাই আছে তালিকার পাঁচে। টানা দুই হারের পর কিছুটা হলেও নড়বড়ে বরিশাল শিবির।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলটির টেকনিক্যাল ডিরেক্টর ডেভ হোয়াটমোরকে খুব একটা হতাশ শোনায়নি। মিরপুরে তার দল কুমিল্লার বিপক্ষে জেতার মতো রান করেছে বলেই বিশ্বাস করেন তিনি, ‘৮ ম্যাচ হয়েছে, সব ম্যাচের আগে ব্যাট করা দল হেরেছে। ভেবেছিলাম আজ সেই ম্যাচ যেখানে আগে ব্যাট করা দল জিতবে। কিন্তু হলো না। এটা হতে পারত, আমরা কিছু ভুল করেছি। খালেদের জন্য কাজটা সহজ ছিল না। গতকাল তো ১৮৮ রান করেও জিততে পারলাম না। সিলেট ১৭৭ রান করেও চট্টগ্রামের কাছে হেরেছে।
আমরা আরও ক’টা রান করতে পারতাম। তবে এই রানটাও জেতার মতোই ছিল।’ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকের হতাশার ভাবটাও যেন দূর করতে চাইলেন হোয়াটমোর, ‘তোমাকে তো অনেক হতাশ শোনাচ্ছে। তুমি কি হতাশ? কেন? আজ তো ভালো ম্যাচ হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা হেরে গেছি। এই দলটার যথেষ্ট সামর্থ্য আছে। একাদশ ঠিকঠাক ছিল।’ তবে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী অভিজ্ঞ এই কোচ, ‘আমি মনে করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। হেরে গেছি ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে ম্যাচটা দারুণ ছিল। গতকাল যে ম্যাচ হারলাম এটা বরং আমাকে বেশি কষ্ট দিয়েছে।’ লম্বা সময় বাংলাদেশের ক্রিকেটের কোচ ছিলেন। টাইগার ক্রিকেটে জেতার অভ্যাস হয়েছিল তার হাত ধরেই।
স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন এসেছে হোয়াটমোরের কাছে। উত্তরটা বেশ ইতিবাচকভাবেই দিলেন এই অভিজ্ঞ কোচ। হোয়াটমোর বলেন, 'এখানকার দর্শকরা সবসময় প্যাশনেট। দিনকে দিন (বাংলাদেশ) ক্রিকেট আরও শক্তিশালী হচ্ছে। শারীরিকভাবে এবং প্রতিভার দিক দিয়ে বাংলাদেশের ক্রিকেট আরও শক্তিশালী হয়েছে (ফিজিক্যালি স্ট্রঙ্গার, ট্যালেন্ট স্ট্রঙ্গার)। গতকাল যে দলের (খুলনা টাইগার্স) সাথে খেললাম, তারুণ্যে ভরপুর। তারা দেখিয়েছে, তারা যে সঠিক পথে আছে। ডেভেলপমেন্ট পর্যায়ে যারা আছে তাদের টুপি খোলা অভিনন্দন (হ্যাটস অফ)। তারা ভালো কাজ করছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
