| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়ের আশাবাদী নিয়ে ভোট দিলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ১৩:১৫:৪৮
জয়ের আশাবাদী নিয়ে ভোট দিলেন সাকিব

আজ (রোববার) সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে প্রথমবারের মতো মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ভোট শুরুর আগের দিন সকালে দারিমাগুরা শিক্ষা কেন্দ্রে বাবার সঙ্গে ভোট দেন তিনি। আশাবাদী সাকিব তখন মাগুরাকে জয়ের অনেক আগেই নিয়ে যাওয়ার আস্থা প্রকাশ করেন।

এদিন সকাল ৮টায় ভোটকেন্দ্রে উপস্থিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও। ভোট গ্রহণ কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট প্রদান শেষে গণমাধ্যমের সামনে সাকিব বলেন, ‘ভোটাররা তাদের প্রতিনিধি চয়েজ করবে আগামী ৫ বছরের জন্য। আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি, এখন মানুষের ওপর বাকিটা নির্ভর করছে। তবে জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আমি চেষ্টা করব বেশিরভাগ নির্বাচনী সেন্টারে যেতে।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেকদূর এগোতে পারব।’

উল্লেখ্য, সাকিবের আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন– বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেএম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

তবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিপক্ষে তেমন কোনো শক্ত প্রতিপক্ষ নেই। অনেক জেলায় আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করলেও সাকিবের আসনে তেমনটা নেই। এই আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও সাকিবের পক্ষেই কাজ করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...