একাদশে ৭ পরিবর্তন করেও বড় ধাক্কা খেলা শ্রীলঙ্কা
বিশ্বকাপ ব্যর্থতা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে নতুন করে শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে সব ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ। লঙ্কানরা ইতিমধ্যে তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক নিয়োগ করেছে। কিন্তু মাঠে নামার আগেই ডেঙ্গুর কারণে ছিটকে যান ওপেনার পথুম নিশাঙ্ক।
কলম্বোয় প্রথম ওয়ানডে দিয়ে আজ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের এই সিরিজ শুরু হচ্ছে। ফরম্যাটটির জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন নিশাঙ্কা। তিনি ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলেছেন, এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।
এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নিশাঙ্কার অসুস্থতার খবর জানিয়ে বলছে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তিনি ছিটকে গেলেও দলে আগে থেকেই ব্যাকআপ ওপেনার আছে। আজকের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে আভিষ্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিসকে। নতুন করে দলে আসা ড্যানিয়েল সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার নিশ্চয়তা নেই এই ওপেনারের। মূলত সম্ভাবনার কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছে তাকে।
সাম্প্রতিক সময়ে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন ছিলেন নিশাঙ্কা, তাই তাকে হারানো বড় ধাক্কা শ্রীলঙ্কার জন্য। গত বছর তিনি ৪৪.২৬ গড় ও ৮৭ স্ট্রাইক রেটে ১১৫১ রান করেন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সফল এই ওপেনার, চার ইনিংসে ব্যাট করে দেশটির বিপক্ষে তার গড় ৮২.৩৩।
উল্লেখ্য, সিরিজের তিনটি ওয়ানডেই (৬,৮ ও ১১ জানুয়ারি) হবে কলম্বোর খেত্তারামায়। ৫০ ওভারের ফরম্যাটটিতে লঙ্কানদের নেতৃত্বভার দেওয়া হয়েছে কুশল মেন্ডিসের কাঁধে। পরবর্তীতে তিনটি (১৪, ১৬ ও ১৮ জানুয়ারি) টি-টোয়েন্টিও একই ভেন্যুতে হবে। সংক্ষিপ্ত ফরম্যাটে স্বাগতিকদের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
