| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘১৫ কোটি রুপি’ প্রতারণার শিকার ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৫ ২০:২২:৫০
 ‘১৫ কোটি রুপি’ প্রতারণার শিকার ধোনি

কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত একজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। এবার ভিন্ন এক প্রতারণার শিকার হয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট একাডেমি খোলার নামে তার সঙ্গে চুক্তি হয়েছিল মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নাম দুই ব্যক্তির। কিন্তু তারা সেই চুক্তির শর্ত ভঙ্গ করায় ধোনি ১৫ কোটি রুপির মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। যার দায়ে তিনি ওই দুই ব্যক্তির নামে রাঁচি থানায় মামলা দায়ের করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, ২০১৭ সালে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় ‘আর্কা স্পোর্টস’র সঙ্গে একটি চুক্তি করেন দেশটির সাবেক অধিনায়ক ধোনি। তবে চুক্তিতে যে শর্তগুলো ছিল, সেগুলো একেবারেই মানেননি সংস্থার দুই ব্যক্তি মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস। বলে রাখা ভালো, মিহিরের সঙ্গে একসময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন ধোনি। বারবার আইনি নোটিশ পাঠানো সত্ত্বেও কোনো গুরুত্ব দেননি অভিযুক্ত দুজন। যাকে কেন্দ্র করে রাঁচিতে তাদের নামে ধোনি মামলা করেছেন। জানা গেছে, চুক্তিতে দেওয়া শর্ত অনুযায়ী— আর্কা স্পোর্টস ‘ফ্র্যাঞ্চাইজি ফি’ এবং লাভের কিছু ভাগ ধোনিকে দিতে বাধ্য। কিন্তু বছরের পর বছর তিনি সেটা থেকে বঞ্চিত ছিলেন। এ নিয়ে সাবেক অধিনায়কের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছিল অনেকবার, কিন্তু তাতেও লাভ হয়নি।

এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছেন ধোনির আইনজীবী দয়ানন্দ সিং। তিনি বলেন, ‘আর্কা স্পোর্টস আমার মক্কেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রতারণা করেছে। চুক্তিতে দেওয়া শর্তগুলোর একটাও মানেননি তারা। দিনের পর দিন প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন ধোনি। এতে ১৫ কোটি রুপির মতো ক্ষতি হয়েছে আমার মক্কেলের।’ এদিকে, আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়— বিশ্বজুড়ে ক্রিকেট একাডেমি খোলার লক্ষ্যে ধোনির সঙ্গে আর্কা স্পোর্টসের বাণিজ্যিক চুক্তি হয় ২০১৭ সালে।

সংস্থাটির দুই কর্ণধার মিহির ও সৌম্য চুক্তির বিষয়াদি না মানায় ২০২১ সালের ১৫ আগস্ট তাদের সঙ্গে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। কিন্তু অভিযুক্তরা আইনি নোটিশের জবাব না দেওয়ায় এবার তিনি প্রতারণা মামলা করতে বাধ্য হন। প্রসঙ্গত, এর আগে পান্তের কোটি টাকা দামের একাধিক ঘড়ি হাতিয়ে নেওয়াসহ বিশাল অঙ্কের প্রতারণার দায়ে মৃণাঙ্ক সিং নামের এক যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। যার বিরুদ্ধে ক্রিকেটার পরিচয়ে পাঁচ তারকা হোটেলের বিল বকেয়া রাখারও অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর এবার ধোনিও প্রতারণার শিকার হয়ে দ্বারস্থ হলেন পুলিশের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...