| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

যেকারনে উইকেট পেয়েও উদযাপন করেন না কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ১১:৪৯:১০
যেকারনে উইকেট পেয়েও উদযাপন করেন না কোহলি

বুধবার কেপটাউনে টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ডিন এলগার। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দুবার ব্যাট করতে নামতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। ২৩ উইকেট পতনের দিনে প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করে আউট হয়ে যান তিনি। মুকেশ কুমারের বলে স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে থামে তার টেস্ট ক্রিকেটের অসাধারণ ক্যারিয়ার।

আউটের পর উদযাপন হবে এটাই স্বাভাবিক। মুকেশ কুমারও উদযাপনই করতে চেয়েছেন। তবে তাকেসহ পুরো দলকেই থামিয়ে দিলেন বিরাট কোহলি। আগ্রাসী এই ক্রিকেটার দেখালেন ক্রিকেটীয় স্পিরিট। উদযাপনের বদলে নিজে এগিয়ে এসে বিদায় জানান ডিন এলগারকে। যা হয়ত এলগার নিজেও মনে রাখবেন বাকি জীবন।

দ্বিতীয় ইনিংসে দুটি চারের সাহায্যে ২৮ বলে ১২ রান করার পর ১১তম ওভারে আউট হন তিনি। এলগার যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে শুরু করেন, কোহলি তাঁকে স্মরণীয় বিদায় জানান।

বিরাট কোহলি শুধু এদিন ডিন এলগারকে আলিঙ্গনই করেননি, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের এলগারের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে মাথা নত করার অনুরোধ করেছিলেন। এছাড়াও নিজের দলের সতীর্থদের সেলিব্রেশন করতে মানা করেছিলেন। আসলে কোহলি দলকে এলগারের উইকেট উদযাপন না করে সম্মানজনক বিদায় দিতে বলেছিলেন।

ডিন এলগারের আউটের পরে বিরাট কোহলি নিজেও সেলিব্রেশন করেননি। কোহলির এমন আচরণের দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

কোহলির এই ইঙ্গিতের পরে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে এলগারকে বিদায় জানান। সেই সময় এলগারের কাছে দৌড়ে যান ভারতের সব ক্রিকেটারই। মাঠ থেকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। এমনকি মুকেশ কুমারকেও দৌড়ে এলগারের কাছে যেতে দেখা যায়।

ডিন এলগার আগেই বলেছিলেন, ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্টের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। ২০১২ সালে তার আন্তর্জাতিক অভিষেকের পর ৮৬ টেস্টে ৫ হাজার ৩৪৭ রান করেন এই প্রোটিয়া ওপেনার। সাদা পোশাকে ১৪টি সেঞ্চুরি এবং ২৩টি অর্ধশতক করেছেন। ৮টি ওয়ানডের ছোট ক্যারিয়ারে ১০৪ রান করেছেন এলগার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...