| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

২০২৩ সালে বাংলাদেশের সেরা ক্রিকেটার যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩১ ১৬:৩৫:৩৯
২০২৩ সালে বাংলাদেশের সেরা ক্রিকেটার যারা

২০২৩ সালে আসছে, বাংলাদেশের একটি মিশ্র বছর ছিল। বিশ্বকাপের ব্যর্থতা যেমন টাইগার ক্রিকেটকে বড় ধরনের আঘাত করেছে, তেমনি এ বছর টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগার ক্রিকেটাররা তাদের পরিপক্কতা দেখিয়েছেন। টেস্ট ও টি-টোয়েন্টিতে তুলনামূলক দুর্বল দল হওয়া সত্ত্বেও এ বছর দুই ফরম্যাটেই খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবং ওয়ানডেতে তুলনামূলকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও, ফরম্যাটে বছরজুড়ে হতাশা দেখা গেছে।

২০২৩ সালে ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২২ সালের ব্যর্থতা ভুলে এই বছরটা দুর্দান্তভাবে শেষ করেছেন এই বাঁ-হাতি। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শান্ত। টেস্টে ৪ ম্যাচে ৫৫ গড়ে তিন সেঞ্চুরিতে ৪৪০ রান করেছেন তিনি।

অল্পের জন্য এ বছর ওয়ানডে ১হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ২৭ ম্যাচে ২টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরিতে ৯৯২ রান করা শান্ত। যদিও বিশ্বকাপটা খুব একটা ভালো কাটেনি তার। সেই আক্ষেপটা বাদ দিলে বছরে বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বড় নাম শান্ত।

ওয়ানডে ও টেস্ট মিলিয়ে শান্তর পর রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার টেস্টে করেছেন ৩৫৫ রান। আর ওয়ানডেতে ২৬ ম্যাচে প্রায় ৩৭ গড়ে করেছেন ৮৪৬ রান। ওয়ানডেতে আবার তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। ২২ ম্যাচে ৩৫ গড়ে তার রান ৭৩৫।

৯ ম্যাচে ৩২৪ রান নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন দাস। ৯ ম্যাচে রনি তালুকদার করেছেন ২০৩ রান এবং ১০ ম্যাচে শান্তর রান ২১৮।

বোলিংয়ে দেশের সেরা ছিলেন তাসকিন আহমেদ। তিন ফরম্যাট মিলিয়ে পেয়েছেন ৪৬ উইকেট। একটিমাত্র টেস্টে পেয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে পেয়েছেন ২৬ উইকেট আর টোয়েন্টিতে পেয়েছেন ১৬ উইকেট। টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। তার পেছনে আছেন সাকিব আল হাসান। পেয়েছেন ১২ উইকেট। তিন থাকা শরীফুলের উইকেট ৮টি।

অন্যদিকে ওয়ানডেতে সেরার তকমা গিয়েছে শরীফুলের কাছে। ৩২ উইকেট নিয়ে তাসকিনকে ছাড়িয়ে গিয়েছেন এই পেসার। খেলেছেন ১৯ ম্যাচ। প্রতি উইকেটে পেতে খরচ করেছেন ২৫ এর কম রান। তিনে আছেন সাকিব আল হাসান। ২০ ইনিংসে ৩৫ এর বেশি গড়ে পেয়েছেন ২৩ উইকেট।

টেস্টে সবচেয়ে বেশি উইকেট স্পিনার তাইজুল ইসলামের। চার টেস্টে তার উইকেট সংখ্যা ২৬। তারচেয়ে অনেকটাই পিছিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। নিয়েছেন ১৩ উইকেট। আর তিনে থাকা শরীফুল পেয়েছেন ৮ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...