শিবলীর সেঞ্চুরিতে আমিরাত কে বড় রানের টার্গেট দিব বাংলাদেশ
২০১৮ সালে, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। আগের দিন ব্যাটিং করেছিল আসল দল। প্রায় সাড়ে ৫ বছর পর একই স্টেডিয়ামে আরেকটি এশিয়ান কাপের ফাইনাল। এবার অবশ্য মাঠে নামছে বাংলাদেশের যুব দলগুলো। আর সেই ফাইনালে উইকেটরক্ষক শিবলীর ১২৯ রানের ম্যারাথন ইনিংসের সুবাদে বাংলাদেশ ২৮২ রানের দুর্দান্ত সংগ্রহ করে।
২০১৮ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনিং ব্যাটার লিটন দাস। আর আজ পেলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। তবে সেবার বাংলাদেশ খেই হারিয়েছিল ভারতের বিপক্ষে। আরব আমিরাতের বিপক্ষে তেমন কিছু অবশ্য হয়নি। শিবলীর পাশাপাশি বড় রানের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান আর আরিফুল ইসলামরাও।
শিবলীর দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে রিজওয়ানের ৬০ আর আরিফুলের ঝোড়ো ৫০ এর সুবাদে বড় সংগ্রহ জমা করেছে জুনিয়র টাইগাররা। টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরব আমিরাত। সেই সিদ্ধান্তই যেন শাপে বর হয়ে এসেছে বাংলাদেশি যুবাদের জন্য। দুবাইয়ের ব্যাটিংবান্ধব উইকেটে অবশ্য শুরুটা খুব বেশি ভাল হয়নি।
রান যেমন উঠেছে ধীরগতিতে। তেমনি দলীয় ১৪ রানের মাথায় জিশানের উইকেট বাংলাদেশের জন্য পরিস্থিতি খানিক কঠিনই হয়ে পড়ে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সমস্যা হয়নি বাংলাদেশের। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বড় এক পার্টনারশিপ গড়েন ফর্মের তুঙ্গে থাকা শিবলী। দুজনের এই জুটিই অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। দুজনেই রান তুলেছেন সাবলীল ভঙ্গিতে।
ফিফটির দেখা পেয়েছিলেন দুজনেই। সবকিছু যখন ছিল ঠিকঠাক, তখনই আঘাত আসে টাইগার শিবিরে। ৬০ রান করে ফিরে যান রিজওয়ান। এরপরে ক্রিজে এসেই ঝড় তুলেছেন আরিফুল ইসলাম। শিবলীর সঙ্গে তার জুটি ছিল ৮৬ রানের। এরমাঝে ৫০ রান একাই তুলেছিলেন আরিফুল। ৩৯ বলেই পেয়েছেন ঝোড়ো ফিফটির দেখা। একইসঙ্গে শতকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন শিবলী। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১১৬ রান। এছাড়া ছিল আরও দুই ফিফটি। আরিফুল অবশ্য আউট হয়েছেন ফিফটির পরের বলেই।
এরপর খানিক ধুঁকেছে বাংলাদেশ। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই আউট হয়েছেন দ্রুত। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা। তবে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। বাংলাদেশও তাতে পেয়েছে ২৮২ রানের পুঁজি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
