ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ৫ উপায়
প্রতিনিয়তই বাড়ছে ফেসবুকের জনপ্রিয়তা। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করা হয় এই এর মাধ্যমে। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তবে ফেসবুকে ব্যক্তিগত তথ্যসহ আইডি সুরক্ষিত রাখার উপায়ও রয়েছে। এসব উপায় অবলম্বন করলে ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব।
আসুন জেনে নি ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কিছু উপায়- পাসওয়ার্ড: ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। এ ছাড়া পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করাও ঠিক না। পাসওয়ার্ড ছোটবড় অক্ষর ও নম্বর মিলিয়ে কমপক্ষে ৮ সংখ্যার হতে হবে, কেউ যাতে সহজে ধারণা করতে না পারেন।
সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা: যদি ঘনিষ্ঠ কোনো বন্ধু বা ফেসবুক বন্ধুর কাছ থেকে কোনো ইমেইল, ম্যাসেঞ্জারে বার্তা বা পোস্ট পান, যা হয়তো তার স্বাভাবিক আচরণের সঙ্গে মেলে না, সবচেয়ে ভালো হবে সেটায় ক্লিক না করা বা সাড়া না দেয়া।
হোয়্যার ইউ আর লগড ইন: এ সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারী কোন অবস্থান ও ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগ ইন করেছে তা দেখার সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে অ্যাকাউন্টের যে কোনো অস্বাভাবিক কার্যক্রম চিহ্নিত করা যাবে। এ ছাড়া অপরিচিত কোনো স্থান থেকে লগইন হওয়া ডিভাইসকে নট মি হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।
লগইন অ্যালার্ট: অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী উপায় হলো অপরিচিত লগইনের জন্য অ্যালার্ট চালু করা। গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস ফিচারটি চালুর মাধ্যমে অপরিচিত কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা হলে মুহূর্তেই ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার ও নির্দিষ্ট ইমেইলে একটি নোটিফিকেশন পাঠানো হয়। ফলে সতর্ক হতে পারেন ব্যবহারকারী।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন: ফেসবুক অ্যাকাউন্টকে আরও নিরাপদ করে তুলতে চাইলে এর টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ সুবিধা ব্যবহার করা যায়। ফলে অন্য কেউ লগইনের চেষ্টা করলে আসল ব্যবহারকারী কি না তা নিশ্চিতে দুটি ধাপ পার করতে হবে। সাধারণত প্রথম ধাপে পাসওয়ার্ড দেয়ার পর দ্বিতীয় ধাপে ব্যবহারকারীকে একটি লগইন কোডও প্রবেশ করতে হবে, যা ওই ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে টেক্সট মেসেজ বা ওটিপি হিসেবে পাঠাবে ফেসবুক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- ৮০০০ mAh ব্যাটারি সহ আসছে Redmi Note 17 5G, দাম কত?
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড
- আজকের স্বর্ণের বাজারদর: ০৬ আগস্ট ২০২৬
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, আগেই জেনে নিন
- এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
