| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৯ ২২:৫৯:৩৯
আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

সুনামগঞ্জে কাল ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: ৩ গ্রামের ৬৯৭ নারী পাচ্ছেন সরকারি সহায়তা

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনটি গ্রামের ৬৯৭ জন নারী কাল মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন। এদিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টাকা পাবেন ৫১৭ জন

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস জানিয়েছে, আগামীকাল উদ্বোধনী দিনে ৫১৭ জন নারী তাদের ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তথ্য ও হিসাব সংক্রান্ত কিছু জটিলতা থাকায় বাকি ১৮০ জন উপকারভোগী পরবর্তীতে এই টাকা পাবেন।

পাইলট প্রকল্পের আওতাভুক্ত এলাকা

পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামকে নির্বাচন করা হয়েছে। গ্রামগুলো হলো— আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড়। এই তিনটি গ্রামের মোট ৯৫৪টি পরিবারের ওপর জরিপ চালিয়ে চূড়ান্তভাবে ৮২১টি পরিবারের তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে ৬৯৭ জন প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি

দিরাই উপজেলার আকিল শাহ ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মধ্যবর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারীর হাতে প্রতীকী কার্ড তুলে দেবেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উপস্থিত থাকবেন যারা

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীসহ জেলার অন্যান্য সংসদ সদস্য ও পুলিশ সুপার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, প্রতিটি বাড়ি গিয়ে নিখুঁতভাবে জরিপ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে। বর্তমানে ওই গ্রামগুলোতে সরকারের আরও কয়েকশ মানুষ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, যা এই নতুন কার্ডের মাধ্যমে আরও বিস্তৃত হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...