| ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ আসছে শ্রীলঙ্কার, প্রকাশ করা হল সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৯ ১৭:০৮:৩৩
বাংলাদেশ আসছে শ্রীলঙ্কার, প্রকাশ করা হল সূচি

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে। যদিও পরে তাকে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। আর সেই সঙ্গে ২০২৪ সালের ক্রিকেট পরিকল্পনা চূড়ান্ত করেছে এসএলসি।

লঙ্কানদের এই সময়সূচীতে দেখা যায় যে তারা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করবে। শ্রীলঙ্কা ক্রিকেট বুধবার ২৯ নভেম্বর ২০২৪ -এর জন্য ফিউচার ট্যুর প্রোগ্রাম প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার নতুন বছর শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম মুখোমুখি হবে জিম্বাবুয়ের। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লঙ্কানরা।

পরের মাসেই বিদেশ সফর করবে শ্রীলঙ্কা। তাদের প্রথম সফর বাংলাদেশে। ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। অর্থাৎ, বাংলাদেশ সফর দিয়ে নতুন বছরের অ্যাওয়ে সিরিজ শুরু করবে দলটি।

আগামী বছরের জুন-জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মেন্ডিস-সামারাবিক্রমারা। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে ২ টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আর অক্টোবরে দ্বীপরাষ্ট্রে গিয়ে খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া ২০২৪ সালের শেষ দিকে নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় ২ টি টেস্ট খেলার পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে ৩ ম্যাচ করে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্ক। এ সিরিজ দিয়েই ২০২৪ সালে ক্রিকেট শেষ করবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার গোলপোস্ট মানেই এখন এক নাম, এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে দলকে ...

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা এখন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে। বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের ...