| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ, আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ১৮:০৭:৪৫
ব্রেকিং নিউজ, আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ

ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা আর নেই। এক যুগ ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন এই দুই তারকা। কখনও মেসি এগিয়ে যান, কখনও রোনালদো। দুই তারকার এমন দ্বৈরথ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছে পুরো ফুটবল বিশ্ব।

মেসি ও রোনালদো দুজনেই ইউরোপ ছেড়েছেন। একজন সৌদি আরবের ক্লাব আল নাসরে, অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে চলে গেছে। ফলস্বরূপ তাদের প্রতিদ্বন্দ্বিতা হ্রাস পেয়েছে এবং তারা একে অপরের মুখোমুখি খেলতে পারছে না । তবে আবারো নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে দেখবেন যুগের সেরা দুই ফুটবলার।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে রিয়াদ মৌসুমী কাপ। মাসের নাম জানা গেলেও টুর্নামেন্টের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। সেই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ইন্টার মিয়ামিকে। যেখানে আল নাসর ছাড়াও থাকবেন নেইমারের আল হিলাল জুনিয়র। যেখানে আল নাসর ও ইন্টার মিয়ামি মুখোমুখি হবে। খবর ডেইলি মেইল​থেকে এসেছে।

সম্পর্কে তিক্ততার পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে কিছুদিন ক্লাবছাড়া ছিলেন রোনালদো। বিশ্বকাপের পরপরই তিনি চুক্তি করেন আল নাসরের সঙ্গে। বিশাল টাকার বিনিময়ে সৌদি ক্লাবটিতে নাম লেখান তিনি। ইউরোপ ছাড়ার পর দারুণ ফর্মেও আছেন পর্তুগিজ তারকা। মধ্যপ্রাচ্যের ক্লাবটির হয়ে ৪২ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৩৬ গোল।

অন্যদিকে বার্সেলোনা থেকে পিএসজি হয়ে এ বছরের জুনে ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলারও আছেন সেরা ফর্মে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে এখন পর্যন্ত ১১ গোল করেছেন তিনি। ক্লাবটির ইতিহাসে প্রথমবার কোনো শিরোপা জেতান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...