| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এ-মাসেই আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১২ ২২:০৮:১৯
এ-মাসেই আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর খুব একটা বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ নারী দল। চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৪ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। মহিলা দলের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে জ্যোতিরা এবং ওয়ানডে দিয়ে শেষ। ৩ ডিসেম্বর বেনোতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি দুটি টি-টোয়েন্টি খেলা হবে ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে। ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। সিরিজটি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ।

চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশের ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

এদিকে, বিসিবি মহিলা দলের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলও নিশ্চিত করেছেন যে আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চূড়ান্ত হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...