| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়া বলারের তালিকা প্রকাশ করলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১২ ১৫:১২:২৪
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান  দেওয়া বলারের তালিকা প্রকাশ করলো আইসিসি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ওডিআই বিশ্বকাপে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান দেওয়া বোলার এখন তিনি।

শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। মৌসুমের ৯ ম্যাচে তিনি মোট ৫৩৩ রান দিয়েছেন; যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান।

এখন পর্যন্ত এই রেকর্ডটি ইংল্যান্ডের আদিল রশিদের দখলে ছিল। এই লেগস্পিনার ২০১৯ বিশ্বকাপে ১১ ইনিংসে ৫২৬ রান দেয়েছিলো।

এদিকে চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে ৫২৫ রান দিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। এছাড়া এক টুর্নামেন্টে পাঁচ শতাধিক রান দেওয়ার তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। এই তালিকার পঞ্চম স্থানে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ফিজ ২০১৯ বিশ্বকাপে ৪৮৪ রান খরচ করেছিল।

বিব্রতকর রেকর্ড থাকলেও বিশ্বকাপে ডেথ ওভারে সবচেয়ে সফল বোলারও হারিস। ৪০ থেকে ৫০ ওভার পর্যন্ত আক্রমণে তার শিকার ১০ উইকেট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। এই সময়ে তার দখলে রয়েছে ৭ উইকেট। অপর দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহীন শাহ আফ্রিদি একই সংখ্যক উইকেট নেন।

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়া ৬ বোলার :

৫৩৩-হারিস রউফ (পাকিস্তান, ২০২৩)

৫২৬-আদিল রশিদ (ইংল্যান্ড, ২০১৯)

৫২৫-দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা, ২০২৩)

৫০২-মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া, ২০১৯)

৪৮৪-মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ, ২০১৯)

৪৮১-শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান, ২০২৩)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...