| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান নিউজিল্যান্ড টসের ফলাফল, বেঁচে থাকার লড়াইয়ে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৪ ১১:০৩:৪৬
পাকিস্তান নিউজিল্যান্ড টসের ফলাফল, বেঁচে থাকার লড়াইয়ে পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের শেষ পর্ব চলে এসেছে। প্রতিটি দল সাতটি ম্যাচ খেলার পর দলগুলোর জন্য সেমিফাইনালের সমীকরণ খুবই পরিষ্কার। বিশ্বকাপের ৩৫তম ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলেরই। ম্যাচের পরিবেশ বিবেচনা করে অনেকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হিসেবে অভিহিত করছেন। জীবন-মৃত্যুর এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের জন্য জীবন-মৃত্যুর লড়াই। নিউজিল্যান্ডের জন্যও। টানা তিন ম্যাচ হেরে রসাতলের কিনারায় পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল। যদিও ইনজুরির কারণে ওই তিন ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। আজ আবার পাকিস্তানের বিপক্ষে ফিরেছেন তিনি।

এই ম্যাচে ইনজুরিতে পড়া ম্যাট হেনরির জায়গায় নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পাশাপাশি দলে ফিরেছেন স্পিনার ইশ সোধি।

অন্যদিকে উসামা মীরের পরিবর্তে পাকিস্তান দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার হাসান আলি। দলে নেই মোহাম্মদ নওয়াজ। আঃ সালমান অভিনয় করবেন। এই ম্যাচে পাকিস্তান দলে দেখা যাবে চার পেসারকে।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ:

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...